ঘর থেকে বাহিরে বের হওয়া নারীদেরকে বে*শ্যা হিসেবে সম্বোধন করে জামায়াতের আমিরের টুইটার পোস্ট



ঘর থেকে বাহিরে বের হওয়া নারীদেরকে বে*শ্যা হিসেবে সম্বোধন করে জামায়াতের আমিরের টুইটার পোস্ট


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) লিখেন নারীর প্রশ্নে, জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা ক্ষমাপ্রার্থী নয় - এটি নীতিগত। আমরা মনে করি না, নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটার অনুমতি দেননি।




তিনি আরও লিখেন, আমরা বিশ্বাস করি যে আধুনিকতার নামে যখন নারীদের ঘর থেকে বের করে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি পতিতাবৃত্তির আরেকটি রূপ। সোশ্যাল মিডিয়ার অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্যে পরিণত করা অগ্রগতির লক্ষণ নয় - এগুলি নৈতিক পতনের লক্ষণ।

শেষে তিনি জানান, আমরা অনৈতিকতার সাথে আপস করতে অস্বীকার করি, তা যতই ফ্যাশনেবল হোক না কেন।




পরবর্তীতে জনগণের সমালোচনায় পড়ে পোস্টটি ডিলিট করে একাউন্ট হ্যাক হয়েছে দাবি করে পোস্ট করেছে তার এডমিন প্যানেল।

Post a Comment

0 Comments