ময়মনসিংহে নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অবৈধ ও প্রহসনের নির্বাচন ঠেকানোর দাবিতে আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি তফাজ্জল হোসেন রনো–এর নির্দেশক্রমে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন মুশফিকুর রহমান মিম চৌধুরী।
মিছিলে অংশগ্রহণকারীরা অবৈধ নির্বাচন বর্জন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন লিমন, রুমন, ইজারুল, রিয়ান, নিলয় ও আরাফাতসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তারা অবিলম্বে প্রহসনের নির্বাচন বাতিল করে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।
0 Comments