নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আবাসিক হল থেকে উপমা দত্ত নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত উপমা দত্ত বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হলের কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে সহপাঠীরা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0 Comments