একই দিনে দুই ক্যাম্পাসে দুই ছাত্রীর ঝুলন্ত ম'র'দে'হ উদ্ধার, পর্দার আড়ালে এই হ'ত্যা আর কতো

একই দিনে দুই ক্যাম্পাসে দুই ছাত্রীর ঝুলন্ত ম'র'দে'হ উদ্ধার, পর্দার আড়ালে এই হ'ত্যা আর কতো





রাজশাহী ও চট্টগ্রামে পৃথক দুই ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ঘটনাদুটি সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলোতে শোকের ছায়া ফেলেছে। উভয় ক্ষেত্রেই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় একটি আবাসিক বাসা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাবির সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) কর্মরত। ইতি মায়ের সঙ্গে মেহেরচণ্ডী এলাকার বাসায় বসবাস করতেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 
সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি; ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।


অন্যদিকে, চট্টগ্রামে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আবাসিক হল থেকে উপমা দত্ত নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নিজ কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

উপমা দত্ত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। হল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দুই ঘটনাতেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছে। সহপাঠী ও শিক্ষকেরা মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments