কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের



কারাগারে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু: আওয়ামী লীগের আরেক প্রবীণ নেতার জীবন নিভল নির্মমতার দেয়ালে

ঠাকুরগাঁও–১ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০২০ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ৮৩ বছর বয়সী এই প্রবীণ নেতা ৫ আগস্টের পর আর নিয়মিত চিকিৎসা পাননি।

২০২৫ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ একটি ভুয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করে। কারাগারে থাকার সময় দিনদিন তাঁর অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের অভিযোগ, প্রচণ্ড শীতেও তাঁকে মেঝেতে থাকতে বাধ্য করা হয়, যা তাঁর শারীরিক অবস্থাকে সংকটজনক পর্যায়ে নিয়ে যায়।

গত দেড় থেকে দুই মাসে তাঁর জামিনের আবেদন একাধিকবার করা হলেও আদালত প্রত্যাখ্যান করে। চিকিৎসার অভাব ও অবহেলার কারণে আজ সকালে তিনি কারাগারেই মৃত্যুবরণ করেন।

পরিবার, স্থানীয় আওয়ামী লীগ এবং সমর্থকদের দাবি—এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। একজন অসুস্থ, বয়স্ক, পাঁচবারের এমপি এবং সাবেক মন্ত্রীর চিকিৎসার সুযোগ না দিয়ে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাঁরা একে সরাসরি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আখ্যা দিচ্ছেন।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং প্রবীণ নেতাদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Post a Comment

0 Comments