ইতালিতে আন্তর্জাতিক মানবাধিকার সভায় কঠোর বার্তা: বাংলাদেশের প্রহসনমূলক নির্বাচন বিশ্ববাসী প্রত্যাখ্যান করবে
আন্তর্জাতিক নিউজ...
ইতালির নাপলি শহরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে ৩ ফেব্রুয়ারি উপলক্ষে সংস্থাটির ৩০ বছর পূর্তি এবং শরণার্থী ও অভিবাসীদের মানবিক গ্রহণ নিশ্চিতের দাবিতে এক আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বের অন্তত ৩৭টি দেশের মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা এতে অংশগ্রহণ করেন। সভায় বিশ্ব মানবতা, গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এবং নিপীড়িত জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন জাল্লুকা পেট্রোজ্জ, পিয়েরলুইজি উমব্রিয়ানো, অ্যাডভোকেট ইমাম হোসাইন রতন, জয়নাল আবেদীন হাজারী, ইসকান্দর আলী, সঞ্জয় বালা, দীপা, মনির, আজমির, উজ্জলসহ আরও অনেকে।
বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে গণতন্ত্রের নামে নির্মম প্রহসন আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশে যে তথাকথিত নির্বাচন আয়োজন করা হচ্ছে তা জনগণের ভোটাধিকার হরণ ও রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নগ্ন কৌশল। এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
বিশ্ব নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, ক্ষমতার মোহে পরিচালিত এই ষড়যন্ত্রমূলক নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে বাদ দেওয়ার অপচেষ্টা চলছে এবং ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অগণতান্ত্রিক ও প্রশ্নবিদ্ধ নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তারা আরও বলেন, এই ধরনের সাজানো নির্বাচন শুধু বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকেই ধ্বংস করছে না, বরং দেশের সার্বভৌমত্ব ও জনগণের ভবিষ্যৎকে ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই অন্যায়কে আরও উৎসাহিত করছে বলেও তারা মন্তব্য করেন।
সভা থেকে অবিলম্বে বাংলাদেশের জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করা, ষড়যন্ত্রমূলক নির্বাচন বন্ধ করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার জোরালো আহ্বান জানানো হয়।
0 Comments